বিদেশ যেতে সরকার অনুমোদিত সেন্টার থেকে নেগেটিভ সার্টিফিকেট দরকার
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুলাই 2020, 10:07 রাত
•
582 বার পঠিত
বিদেশগামী বাংলাদেশিদেরকে এখন থেকে সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে পরীক্ষা করে ‘নেগেটিভ’ সার্টিফিকেট নিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধায় করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেয়ার বিষয়েও এ সভায় সুপারিশ করা হয়। এছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশগামীর করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।