শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিদায়ের আগে বাইডেনের ডানা ছাঁটার চেষ্টা পম্পেওর

অনলাইন নিউজ পোর্টাল • 19 জানুয়ারী 2021, 10:28 দুপুর • 346 বার পঠিত
বিদায়ের আগে বাইডেনের ডানা ছাঁটার চেষ্টা পম্পেওর

মুখ বুজে মঞ্চ ছেড়ে চলে যেতে রাজী হননি ডোনাল্ড ট্রাম্পের অনুগত পররাষ্ট্রমন্ত্রী, তার ‘আমেরিকা ফার্স্ট‘ বিদেশ নীতির প্রধান সেনাপতি মাইক পম্পেও।

শেষ দিনগুলোতে পররাষ্ট্র নীতিতে এমন কিছু মৌলিক সিদ্ধান্ত তিনি দিয়েছেন যা জো বাইডেনকে নিশ্চিতভাবে ভোগাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মি. বাইডেন মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি গত চার বছরে বিশ্বে আমেরিকার নেতৃত্ব, প্রভাব ক্ষুণ্ণ করেছে এবং আমেরিকাকে তার মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে।