শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রযুক্তি

বিবাহ বিচ্ছেদ কমিয়ে দেয় পুরুষদের আয়ু , বলছে গবেষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 26 জানুয়ারী 2022, 10:22 দুপুর • 581 বার পঠিত
বিবাহ বিচ্ছেদ কমিয়ে দেয় পুরুষদের আয়ু , বলছে গবেষণা

সম্পর্ক ভাঙা গড়ার মধ্যে দিয়েই বয়ে চলে জীবনের নদী। যা অনেকের জন্যই অনাকাঙ্ক্ষিত। তবুও এই বিচ্ছেদের যন্ত্রণা সারাজীবন বয়ে বেড়ান অনেকেই। কিন্তু জানেন কি সম্পর্কের ভাঙ্গন মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্যের উপরেও। গবেষণা বলছে, পুরুষদের স্বাস্থ্যের উপরে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে সঙ্গীর বিচ্ছেদ।

এদিকে ১ লাখ ২৭ হাজার ৫৪৫ জনের উপর করা হার্ভার্ডের একটি গবেষণা  জানিয়েছে বিবাহিত পুরুষদের স্বাস্থ্য অবিবাহিত, বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন পুরুষদের থেকে বেশি ভালো। এমনকি গবেষণায় এও দাবি করা হয়েছে যে জীবন সঙ্গী রয়েছেন এমন পুরুষ জীবনসঙ্গীহীন পুরুষদের থেকে বেশি দিন বাঁচেন।

গবেষকরা বলেছেন, যেসব পুরুষ কোনো সঙ্গী ছাড়াই জীবন অতিবাহিত করেন তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় ৮২ শতাংশ বেশি। অবিবাহিত, বিবাহবিচ্ছিন্ন ও বিপত্নীক পুরুষদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাব, ধূমপান ও মদ্যপানের মতো সমস্যা বেশি দেখা যায় বলেও মত গবেষকদের।