শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বহুতল ভবনে হঠাৎ বিস্ফোরণ, আগুনে দগ্ধ ২ নৈশপ্রহরী

অনলাইন নিউজ পোর্টাল • 12 এপ্রিল 2021, 10:29 দুপুর • 247 বার পঠিত
বহুতল  ভবনে হঠাৎ বিস্ফোরণ, আগুনে দগ্ধ  ২ নৈশপ্রহরী

নারায়ণগঞ্জ শহরে রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— নৈশপ্রহরী উজ্জ্বল ও মানিক।

রোববার রাত সাড়ে ১১টার দিকে  ভবনের আট তলায় এ ঘটনা ঘটে।

ওই ভবনের আরেক নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, জিএম গার্ডেনের আট তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

আটতলায় গ্যাসলাইনের সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটি মেরামত করে একপর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। এ কারণে ওই কক্ষে গ্যাস জমে থাকে।

পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে ওই কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন।

তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।