বহির্বিশ্ব থেকে টিকা আমদানির উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
21 এপ্রিল 2021, 03:24 দুপুর
•
769 বার পঠিত
ভারতসহ অন্যান্য দেশ থেকেও সরকার করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ের ক্লিনিক ভবনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
ড. হাছান বলেন, করোনার দ্বিতীয় ডোজের প্রাপ্যতা নিয়ে অনেক সংশয় ছড়ানো হয়েছিল। কিছু পত্রপত্রিকা, প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, এরই মধ্যে দেশের প্রায় ১৭ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে।