শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

মোহাম্মদ খাইরুল আমিন • 29 ডিসেম্বর 2022, 01:14 দুপুর • 430 বার পঠিত
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

বগুড়ার গাবতলী উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার নাড়ুয়ামালা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  ২০ বছরের সুমাইয়া একই গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম মো. শামীম।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।

তিনি বলেন, সকালে বাড়ি থেকে বের হন সুমাইয়া। ওই সময় ঘন কুয়াশা থাকায় চলন্ত ট্রেন দেখতে পারেননি তিনি। রেললাইনের পাশ দিয়ে হাঁটার এক পর্যায়ে গাবতলী দিক থেকে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া গুরুতর  হন। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।