বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 সেপ্টেম্বর 2026, 07:48 সকাল
•
62 বার পঠিত
বগুড়ার শিবগঞ্জে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
এ ঘটনায় আহত ফিরোজা বেগম নামের ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন।
এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ‘সামান্য’ আহত হন।
নিহত নারীর বয়স ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।