শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগুড়ায় মদ পানে মাছ ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 03:51 দুপুর • 713 বার পঠিত
বগুড়ায় মদ পানে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে আবারো বিষাক্ত মদ পানে  শহিদুল ইসলাম (২৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামে শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 শহিদুল ইসলাম উপজেলার পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনাটি ছাড়াও একই ধরনের বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য পানে হাসেন আলী ও মুলা মিয়া নামের আরো দুজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। তবে নাম ছাড়া তাদের বিস্তারিত পরিচয় প্রাথমিক ভাবে পাওয়া যায়নি।

আজ রবিবার বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য (মদ বা এ্যালকাহল) বিক্রি করার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গাবতলীর গোলাবাড়ি বন্দরের বিউটি হোমিও হলের মালিক বাহানুল আলম বাদলকে (৫৫) পুলিশ আটক করেছে।

ঘটনার পর শহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য (স্পিরিট) পানে নয় বরং হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম মারা গেছে।

এ ব্যাপারে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, যেহেতু নেশা জাতীয় দ্রব্য (স্পিরিট) পানে মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে, সে জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেডিক্যাল রির্পোট আসার পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

সম্প্রতি বগুড়া শহরে একই ধরনের বিষাক্ত মাদক পান করার ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু হয়। এপর পুলিশ বারবার অভিযান চালালেও বিষাক্ত মদ বিক্রি বন্ধ করতে পারেনি।