বগুড়ায় ঈদের রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
পেট্রোবাংলা : বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে পেট্রোবাংলার জিটিসিএলের মেরামত কাজের জন্য ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
গত ( ২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া।
মহাব্যবস্থাপক তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদের সময় এই সিদ্ধান্তে জনদুর্ভোগ বাড়বে এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার এ কর্মকর্তা জানান, ঈদের সময় সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ থাকবে। সিএনজি স্টেশনও বন্ধ থাকবে। সেক্ষেত্রে গ্যাসের ব্যবহারটাও কম থাকবে। সেজন্য এই সময়টায় মেরামত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেরামত কাজের ফলে শুধু বগুড়া নয়; সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনাসহ যেখানে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লাইন আছে, সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, বগুড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিলে পিজিসিএলের প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন।