শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগুড়ার চার ইউপির চেয়ারম্যান হলেন নৌকা ২, স্বতন্ত্র ২ 

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জুন 2022, 11:36 দুপুর • 227 বার পঠিত
বগুড়ার চার ইউপির চেয়ারম্যান হলেন নৌকা ২, স্বতন্ত্র ২ 

বগুড়া জেলার  চার উপজেলার চার ইউপিতে গতকাল বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।

বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলমগীর রহমান (আলম) ও সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নে তাজুল ইসলাম বাদশা ভুঁইয়া। অপরদিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইলে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান ও কাহালু উপজেলার দুর্গাপুরে শাহ মো. মাসুদ হাসান।

বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।