শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগি রেখে চলে গেল ট্রেন, যাত্রীরা ভোগান্তিতে

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জুলাই 2022, 03:55 দুপুর • 254 বার পঠিত
বগি রেখে চলে গেল ট্রেন, যাত্রীরা ভোগান্তিতে

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আজ যান্ত্রিক ত্রুটির কারণে একটি বগি রেখেই স্টেশন ছেড়েছে। ওই ‘ট’ বগির জন্য ১০৫ জন যাত্রী টিকিট কেটেছিলেন।

স্বাভাবিকভাবে তাদের বেশিরভাগই এ ঘটনার কারণে ট্রেনটি মিস করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ে। এটি ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা দশ মিনিট।

জানা যায়, ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ধরা পড়েছিল। এই কারণে সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। এর ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য পাননি। তারা ট বগিতে উঠে বসেন।

কর্তৃপক্ষ অবশ্য দাবি করছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টায় সবাইকে জানানো হয়। অনেকে জেনেছেন বলে অন্য বগিতে উঠেছেন। কিন্তু শ খানেক যাত্রী বিষয়টি জানতেন না বলে অভিযোগ করেছেন।

একতা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড় রেলওয়ে স্টেশন) পর্যন্ত চলাচল করে।