শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন: মিয়ানমারকে বলেন ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 11:19 দুপুর • 246 বার পঠিত
বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন: মিয়ানমারকে বলেন ইউরোপীয় ইউনিয়ন

মিয়ানমারে বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ জনতার ওপর হত্যাকাণ্ডের নিন্দা জানান জোসেফ বোরেল।

ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল সার্ভিসের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর মাধ্যমে শতাধিক নিরীহ মানুষ হত্যার ঘটনা অযৌক্তিক ও লজ্জাজনক।

তিনি মিয়ানমারে চলমান ওই সংঘর্ষের নিন্দা জানান এবং সময় নষ্ট না করে পাশবিক এই বিপর্যয় বন্ধ করার জন্য সেদেশের জেনারেলদের প্রতি আহ্বান জানান।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। সেনাবাহিনীর চোখ রাঙানি এবং পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের সব শ্রেণি-পেশার মানুষ। শনিবার দেশটিতে সামরিক অভ্যুত্থান বিরোধী জনতার বিক্ষোভে হামলার ঘটনায় অন্তত ১১৪ জন নিহত হয়েছে।