বেনজীর যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি না নিশ্চিত নন পররাষ্ট্র সচিব
বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, পুলিশ মহাপরিদর্শকের ওপর পুলিশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে।
আজ সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এ বিষয়ে তার খোঁজ নিতে হবে।
বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আগে ছিলেন র্যাবের প্রধান। তিনি র্যাবের প্রধান ধাকার সময় গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন।
আগামী ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে তৃতীয় ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিট’। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেখানে অংশ নিতে বেনজীরের নাম জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর আলোচনায় আসে আসলে তিনি আদৌ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি না তা?
আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকরা এ নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদের কাছে জানতে চান। কিন্তু তার কাছ থেকে সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি।
মোসুদ বলেন, ‘‘এই রকম একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট আছে বা এই রকম একটা কনভেনশান আছে, জাতিসংঘের মিটিংয়ে যেতে গেলে … কিন্তু আমার অতীতে দেখেছি যে... কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও আমরা দেখেছি। সুতরাং এটা না হওয়া পর্যন্ত আগে থেকে বলা মুশকিল।’’
জাতিসংঘের রীতি বিষয়ে এক প্রশ্ন আসলে তিনি আরো বলেন, ‘‘সে রকম তো আছেই। দেখা যাক। যদি কোনো রকমের অসুবিধা না হয়, তাহলে আমরা আশা করছি, উনি যোগ দিতে পারবেন। আর যদি সমস্যা থাকে, সেটাও আমরা আগেই জানারও চেষ্টা করব।’’
পরিস্থিতিতে ভিন্ন রকমের। এমন অবস্থায় আইজিপি যাবেন কি না সেই প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘‘যেহেতু জিও (সরকারি আদেশ) ইস্যু হয়েছে, তার মানে নিশ্চয়ই তার যাওয়ার পরিকল্পনা আছে।’’
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ওই সম্মেলন হবে। বাংলাদেশের দলটি ৩০ আগস্ট বা তার কাছাকাছি সময়ে ঢাকা ছাড়বে।