শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেনাপোলে ১১ জন মাদ্রাসা ছাত্র আটক

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2021, 05:31 বিকাল • 322 বার পঠিত
বেনাপোলে ১১ জন মাদ্রাসা ছাত্র আটক

যশোরের বেনাপোলে ১৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বেনাপোল পোর্ট থানা ১১ জনকে এবং যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জনকে আটক করে।
শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে এম ইউ সিনিয়র মাদরাসার প্রবেশদ্বার থেকে মাদরাসার ১১ ছাত্রকে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করে।

অপরদিকে বেনাপোল চেকপোস্ট উজ্জল ট্যুরিজম নামে একটি অফিস থেকে সকাল সাড়ে ৭টার দিকে ২ যুবককে আটক করে ডিবি পুলিশ।

বেনাপোল থেকে আটককৃত দুইজন হলেন পৌরসভার সাদিপুর গ্রামের হাসানুজ্জামান ও সুমন হোসেন।