শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেনাপোল সীমান্তে সোনার বারসহ আটক ১

অনলাইন নিউজ পোর্টাল • 10 মার্চ 2021, 10:05 দুপুর • 319 বার পঠিত
বেনাপোল সীমান্তে সোনার বারসহ আটক ১

বেনাপোল সীমান্তে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ আব্দুল ওহাব (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে যশোর-বেনাপোল হাইওয়ের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আটক ওহাব বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামির বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।