বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 মার্চ 2024, 02:59 দুপুর
•
269 বার পঠিত
রাজধানীর বেইলি রোডে একটি বাণিজ্যিক ভবনে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ এক শোক বার্তায় মন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।