বেইলি রোডে আগুনের ঘটনায় পুলিশের মামলা
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানি ঘটেছে। আর এই ঘটনায় তিনজনকে আসামি করে রমনা থানায় মামলা হয়েছে।
অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে গতকাল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে। এই তধ্য জানিয়েছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার জানান।
আবু আনসারে একটি সংবাদ মাধ্যমকে বলেন, “নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় পুলিশই বাদী হয়ে এই মামলাটি করেছে। তাদের (নিহতদের পরিবার) পক্ষ থেকে অভিযোগ আসলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
যে ৩ জন গ্রেপ্তার হয়ছেনে তারা হলেন- ভবনটির নিচতলার চা-কফির দোকান ‘চুমুক’র দুই মালিক আনোয়ারুল হক (২৭) ও শফিকুর রহমান রিমন (২০) এবং বিরিয়ানি রেস্তোরাঁ ‘কাচ্চি ভাই’র বেইলি রোড শাখার কর্মকর্তা জয়নুদ্দিন জিসান (৩০)।
এর আগে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ কমিশনার খ মহিদ উদ্দিন এই তিনজনকে গ্রেপ্তারের কথা সংবাদ সম্মেলন করে জানান।