শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বেইজিংয়ে ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2020, 08:41 রাত • 1,196 বার পঠিত
বেইজিংয়ে ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয়ে মহামারিতে পরিণত হয়েছে কোভিড-১৯। তবে পরিস্থিতি প্রায় সম্পূর্ণই নিয়ন্ত্রণে এনেছিল চীন, শুরু হয়েছিল স্বাভাবিক জীবনযাপন। এবার দেশটির রাজধানী বেইজিংয়ের একটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। ফলে জেলাটিতে ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। সেই সঙ্গে বেইজিংয়ে পর্যটন, খেলা এবং জনসমাবেশের সব স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ফেংতাই জেলার শিনফাদি পাইকারি কাঁচাবাজারে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। ওই বাজারের ৫১৭ জনের লালারসের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সংক্রমণ কেন্দ্র থেকে চীনে দ্বিতীয়বার করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনার পরপরই এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি এ কাঁচাবাজারের আশপাশের ১১টি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। এমনকি জেলাটিতে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে।