বেগমগঞ্জে সন্ত্রাসী বাহিনী সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৩
অনলাইন নিউজ পোর্টাল
•
24 নভেম্বর 2020, 03:24 দুপুর
•
200 বার পঠিত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী বাহিনী রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ইছালামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশ।
এছাড়া অপর অভিযানে, এক বছর এক মাসের সাজার আদেশ প্রাপ্ত আসামি নুর হোসেন জাবেদকে (২৪) এবং তিন মাসের সাজার আদেশ প্রাপ্ত আসামি আব্দুর রহমান রুবেলকে গ্রেফতার করা হয়। নুর হোসেন জাবেদ উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং রুবেল উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকাদার জানান, গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।