শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে হিন্দুদের বিক্ষোভ মিছিল

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2021, 09:20 সকাল • 237 বার পঠিত
বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে হিন্দুদের বিক্ষোভ মিছিল

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু ধর্মাবলম্বী অনুসারীরা। গতকাল শনিবার প্রশাসনের দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গ করে এক ব্যক্তির লাশ নিয়ে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা।
সকাল থেকে বাজারের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি র‌্যাব বিজিবি আমর্ড পুলিশসহ বিপুল সংখ্যক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি সনাতন ধর্মালম্বী নেতাদের সাথে কথা বলে এ ঘটনার সুুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।
এদিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় সা¤প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে এ প্রতিনিধি দলে রয়েছেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান প্রমুখ।