শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বীর মুক্তিযোদ্ধা জিকরুল আহমেদের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মে 2022, 12:14 দুপুর • 245 বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা জিকরুল আহমেদের মৃত্যু

সাবেক সংসদ সদস্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ শনিবার দিবাগত রাত ১০টা ২০মি. গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। 

জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি এই নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে আজ দুপুর ১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তন, বিকাল ৪টায় ফরিদপুর জেলা বার এসোসিয়েশন, বিকাল ৫-৩০টায় মাদারীপুর জেলা বার এসোসিয়েশন মিলনায়তন এবং রাত ৯ টায় গোপালগঞ্জ জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে প্রচারনা সভায় অংশগ্রহন করেন। 

বিজ্ঞতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে সমাবেশ শেষে রাত ৯-৩৫টায় তার হার্ট এটাক করে। তাকে দ্রুত গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান।  তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন।  এই প্রচারাভিযানে তার সফরসঙ্গী হিসাবে ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
 
তার মরদেহ বারডেম হাসাপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত তার দুই কন্যা দেশে আসার পর পারিবারের সিদ্ধান্তের ভিত্তিতে তার জানাজা ও দাফনের সময় জানানো হবে।
 
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় দলের নেতা এডভোকেট শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-দলের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।