শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বায়তুল মোকাররমের রাস্তা নিয়ে খেল তামাশা চলবে না

অনলাইন নিউজ পোর্টাল • 11 ডিসেম্বর 2021, 09:22 সকাল • 284 বার পঠিত
বায়তুল মোকাররমের রাস্তা নিয়ে খেল তামাশা চলবে না

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের রাস্তা নিয়ে শাসকদের ছিনিমিনি খেলা চলবে না। দীর্ঘ তেত্রিশ বছরের পুরোনো মুসল্লিদের যাতায়াতের রাস্তার ওপর ক্রীড়া পরিষদের পার্ক নির্মাণের পরিণাম শুভ হবে না। আগামী ১৫ দিনের মধ্যে বায়তুল মোকাররমের পূর্ব দিকে মুসল্লিদের যাতায়াতের রাস্তা পুনরুদ্ধার এবং দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। সাবেক প্রেসিডেন্টের এক দিনের নির্দেশেই বায়তুল মোকাররমের পূর্ব দিকে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হয়েছিল। মুসল্লিদের যাতায়াতের রাস্তা বেহাত হবার ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে দিতে হবে। আশা করছি বায়তুল মোকাররমের মুসল্লিদের যাতায়াতের রাস্তা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং রাস্তা বহাল রাখবেন।