শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বায়তুল মোকাররম এলাকা থেকে ৫ জন আটক

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2021, 05:21 বিকাল • 229 বার পঠিত
বায়তুল মোকাররম এলাকা থেকে ৫ জন আটক

পবিত্র কোরআন মাজিদকে অবমাননা করায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় কোটি কোটি মুসলিম হৃদয় আহত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এরকম ঘটনা সত্যিই নিন্দনীয়। 

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে ডিবি ও পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে দুজনকে আটক করে ডিবি। এর আগে পুলিশের হাতে আটক হন তিনজন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন।