শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাথরুমের বালতিতে ডুবে শিশুর মৃত্যু!

অনলাইন নিউজ পোর্টাল • 26 মার্চ 2021, 10:32 দুপুর • 232 বার পঠিত
বাথরুমের বালতিতে ডুবে শিশুর মৃত্যু!

 হাজীগঞ্জে নিজ বাসার বাধরুমে বালতির পানিতে ডুবে মেহেরুন আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ এন্টারপ্রাইজ ভবনের ৩য় তলায় এ গটনা গোটে

শিশু মেহেরুন তার বাবা মায়ের সাথে এই ফ্ল্যাটে থাকতো। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী জমাদ্দার বাড়ির মুশফিকুল আলমের কনিষ্ঠ সন্তান। বাবা মায়ের চাকুরির সুবাদে তারা হাজীগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতো।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিক্ষক দম্পতির ৪ সন্তানের মধ্যে সবার ছোট মেহেরুন। রাতে কোন এক সময় শিশুটি নিজ বাসার বাথরুমে বালতিতে পানি দেখে খেলতে গিয়ে মাথা বাতলতি ডুবে আটকে যায়। এর পরেই তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই শিশুটিকে দাফনের জন্য গ্রামের বাড়ি এন্নাতলীতে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোয়ায়েব আহমেদ সিদ্দিকী জানান, আমরা পরীক্ষা করে নিশ্চিত হয়ে শিশুটিকে মৃত ঘোষণা করি। শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।