শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বার্ষিক ৫.১ বিলিয়ন ডলার মুনাফা করে আমিরাত গ্রুপের নতুন রেকর্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 13 মে 2024, 03:40 দুপুর • 577 বার পঠিত
বার্ষিক ৫.১ বিলিয়ন ডলার মুনাফা করে  আমিরাত গ্রুপের নতুন রেকর্ড

দুবাইয়ের আমিরাত গ্রুপ সোমবার ৫.১ বিলিয়ন ডলার বার্ষিক মুনাফা ঘোষণা করেছে- যা আগের বছরের তুলনায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রুপটি টানা দ্বিতীয় বছর মুনাফা অর্জনের নতুন রেকর্ড স্থাপন করলো। খবর এএফপি’র।

আমিরাত গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, ‘গ্রুপটি আবারো মুনাফা অর্জনের একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গত বছর আমিরাত গ্রুপ ৩.০ বিলিয়ন ডলার মুনাফা করে। সেটিও একটি নতুন রেকর্ড ছিল।