শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বারডেম হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2020, 01:33 দুপুর • 383 বার পঠিত
বারডেম হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সেগুনবাগিচার বারডেম মহিলা ও শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাসপাতালটির চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, আগুন লাগার সময় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে রোগীর সংখ্যা বেশি ছিল। তবে সেখানে উপস্থিত অনেকে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সামনের রাস্তায় অবস্থান করে।