শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘন্টায় শনাক্ত প্রায় তিন হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জানুয়ারী 2022, 06:47 বিকাল • 443 বার পঠিত
বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘন্টায় শনাক্ত প্রায় তিন হাজার

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯১৬ জন।
 স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।

 গত একদিনে ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

আগের দিন মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জনের শরীরে।