বাড়ছে শীতের প্রকোপ, কুয়াশায় মোড়া কুড়িগ্রামের বিস্তীর্ণ জনপদ
অনলাইন নিউজ পোর্টাল
•
10 ডিসেম্বর 2020, 10:39 রাত
•
769 বার পঠিত
ডিসেম্বরের শুরুতেই হিমালয় পাদদেশীয় জেলা কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। এই অঞ্চলের বিস্তীর্ণ জনপদ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সুবল চন্দ্র বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (০৯ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, আপাতত ঘন কুয়াশা থাকলেও শৈত্যপ্রবাহ নেই। তবে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে মাসের শেষ পর্যন্ত এই অঞ্চলের উপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈতপ্রবাহ চলার সময় তাপমাত্রা আরও হ্রাস পাবে।