বাড়ছে ডেঙ্গু, একদিনে আরও ৩ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
03 সেপ্টেম্বর 2021, 10:46 দুপুর
•
244 বার পঠিত
করোনা মহামারীতে থমকে গেছে দেশ জাতির উনন্নয়ন কাঠামো, দৈনন্দিন জীবনে এসেছে বহু পরিবর্তন। এরই মধ্যে আরেক শঙ্কা মাথাচারা দিয়ে উঠছে। জানান দিচ্ছে তার উপস্থিতি। ক্রমেই আক্রান্তের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৩৩০ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনজনের।
বৃহস্পতিবারস্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৮৪ জন ও ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো তিনজন।