বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মে 2021, 07:28 সকাল
•
1,208 বার পঠিত
আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১ দিকে এ ফলাফল প্রকাশ করা হয়।
বার কাউন্সিলরের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।