শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

`বাঁশখালীতে নিহত শ্রমিকের পরিবার দুই লাখ টাকা করে পাবে

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 02:58 দুপুর • 104 বার পঠিত
`বাঁশখালীতে নিহত শ্রমিকের পরিবার দুই লাখ টাকা করে পাবে


চট্টগ্রামের  নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক বিক্ষোভে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার দুই লাখ টাকা করে পাবে। এছাড়া আহত শ্রমিকদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে।

আজ সোমবার  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এক বিবৃতিতে এ সহায়তার কথা জানান।

'বাঁশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। একটি শ্রমজীবী পরিবারের কর্মক্ষম ব্যক্তিটির মৃত্যু হলে সে পরিবারটি অসহায় হয়ে পড়ে। সে অসহায় শ্রমিক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতার সুযোগ রয়েছে।'

নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করেন প্রতিমন্ত্রী। এছাড়া যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।