শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাঁচার পরীক্ষার মুখোমুখি হচ্ছেন ইউক্রেনের নাগরিকরা

মোহাম্মদ খাইরুল আমিন • 07 ডিসেম্বর 2022, 09:22 রাত • 559 বার পঠিত
বাঁচার পরীক্ষার মুখোমুখি হচ্ছেন ইউক্রেনের নাগরিকরা

ইউক্রেনের জ্বালানি খাতসহ বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার অনবরত হামলায় ইউক্রেনীয়রা বেঁচে থাকার পরীক্ষার মুখোমুখি হয়েছেন বলে দাবি করছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান মার্টিন গ্রিফফিথস বলেন, শীতে জমে যাওয়ার মতো তাপমাত্রা ইউক্রেনে বিরাজ করছে। এ সময়েও ইউক্রেনের জ্বালানি খাতের অবকাঠামোতে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এ যুদ্ধ কাণ্ড জ্ঞানহীন।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অভিযানে ইউক্রেনে মৃত্যু, বাস্তুচ্যুত ও ভুক্তভোগীদের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন মার্টিন গ্রিফফিথস।

মার্টিন বলেন, গুরুত্বপূর্ণ জ্বালানি-পানির অবকাঠামোতে রাশিয়ার সম্প্রতি হামলাগুলো অতিরঞ্জিত। একে পরিস্থিতি অনেক খারাপ অবস্থানে রয়েছে। এতে লাখ লাখ মানুষ উষ্ণতা, বিদ্যু ও পানি ছাড়া জীবনযাপন করছেন। এছাড়া যুদ্ধের কারণে মানবিক সংকটের পরিমাণ বিপজ্জনক হারে বাড়ছে।

মার্টিন নিরাপত্তা পরিষদে জানান, রাশিয়ার অভিযানের পর এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ লোক ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে ৭৮ লাখ মানুষ ইউরোপে শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেছেন।

১ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের ১৭ হাজার ২৩ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৪১৯ জন শিশু রয়েছে। তবে এর থেকে নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে নিরাপত্তা পরিষদকে জানান মার্টিন। মার্টিন জানান, রাশিয়া এ পর্যন্ত ৭১৫টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে।

মার্টিন বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর ফলে মানুষ স্বাস্থ্য ও শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এখন ইউক্রেনের বেসামরিক লোকদের বেঁচে থাকা হুমকরি মুখে রয়েছে। 

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর অনেকবার সভায় বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর পথে কোনো পদক্ষেপ নিতে পারেনি আন্তর্জাতিক সংস্থাটি। কারণ, নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের পাঁচটি দেশের যেকোনো বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এর মধ্যে রাশিয়াও রয়েছে। রাশিয়া ছাড়াও ভেটো দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত দেশগুলো হচ্ছে- চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।