শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ৪ দেশের ওপর সিঙ্গাপুরের ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 09:53 সকাল • 164 বার পঠিত
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ৪ দেশের ওপর সিঙ্গাপুরের ভ্রমণ নিষেধাজ্ঞা


 দক্ষিণ এশিয়ায় মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ ৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর।

শুক্রবার পূর্ব সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

রয়টার্সেরপ প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান বা শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে সফরের ইতিহাস আছে এমন সকল আগমনকারীকে নিজ দেশে প্রবেশ করতে দেবে না সিঙ্গাপুর।

দীর্ঘমেয়াদি ভিসা প্রাপ্ত এবং স্বল্প মেয়াদে সফরকারী উভয় ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পূর্বে, ভারতের সফরকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর।