শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশসহ চার দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করল কুয়েত সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 11 মে 2021, 09:02 রাত • 273 বার পঠিত
বাংলাদেশসহ চার দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করল কুয়েত সরকার

করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ চার দেশের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। তবে পণ্যবাহী কার্গো ফ্লাইট চালু থাকবে।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়া ফ্লাইটের নিষেধাজ্ঞা পেয়েছে নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।

বিবৃতিতে বলা হয়েছে, এই চারটি দেশের নাগরিকরা যদি অন্য কোনো দেশের ফ্লাইটের মাধ্যমে কুয়েতে ঢুকতে চান, সেক্ষেত্রে অবশ্যই অন্য দেশে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সনদ সঙ্গে রাখতে হবে।

এর আগে, এ সম্পর্কিত এক বিবৃতিতে কেবল এই চারটি দেশে থাকা কুয়েতি নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের প্রবেশে অনুমতি দিয়েছিল দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে শর্ত ছিল- এই দেশগুলো থেকে আসা স্বাস্থ্যকর্মী ও কুয়েতি নাগরিকদের অন্য দেশে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার সনদ সঙ্গে রাখতে হবে। সর্বশেষ বিবৃতিতে তা কিছুটা পরিবর্তন করে এই চার দেশের সব প্রবাসী শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে।