শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশকে ভ্রমনের বিশেষ তালিকায় রাখলো কাতার

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2022, 05:33 বিকাল • 312 বার পঠিত
বাংলাদেশকে ভ্রমনের বিশেষ তালিকায় রাখলো কাতার

করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নতুন করে ৫৭টি দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতার। এছাড়া বাংলাদেশসহ আরো নয়টি দেশকে ‘এক্সেপশনাল রেড লিস্ট’ বা বিশেষ লাল তালিকায় রেখেছে দেশটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে জানায়, ভ্রমণের ক্ষেত্রে দেশগুলোকে সবুজ ও লাল, এ দুটি তালিকাভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় স্বাস্থ্যঝুঁকির সূচক এবং বিভিন্ন দেশের মহামারি পরিস্থিতি বিবেচনায় ‘বিশেষ লাল তালিকা’ নামে আরেকটি তালিকাও করা হয়েছে।

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব ও শ্রীলংকাসহ অন্তত ৫৭টি দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বিশেষ তালিকায় রাখা হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিশর, বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া ও জিম্বাবুয়েকে।