শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশকে টিকা দিতে অসম্মতি জানিয়েছে ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুন 2021, 08:10 সকাল • 893 বার পঠিত
বাংলাদেশকে টিকা দিতে অসম্মতি জানিয়েছে ভারত

করোনার টিকা ক্রয়ের লক্ষ্যে চুক্তির মাধ্যমে ২০২১ সালের ২ জানুয়ারি বাংলাদেশ ৬০০ কোটি টাকা ভারতের সেরাম ইন্সটিটিউটকে দিয়েছে। কিন্তু ৭২ লাখ টিকা দেয়ার পর ভারতের মোদি সরকার সেরামের টিকা বাংলাদেশে রফতানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে আপাতত ভারতে উৎপাদিত করোনা টিকা দেবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

গতকাল শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ তথ্য জানান। এ খবর দিয়েছে কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজার। বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ ভারতের কাছ থেকে পাওয়া প্রথম দফার টিকা নিয়ে পরবর্তী দ্বিতীয় ডোজের জন্য বসে রয়েছেন। দ্বিতীয় ডোজের সময় পেরিয়েছে আড়াই-তিন মাস।