শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র: আর্ল মিলার

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুন 2021, 06:17 বিকাল • 868 বার পঠিত
বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র: আর্ল মিলার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার জানিয়েছেন, টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক টুইটে তিনি এ তথ্য জানান।

আর্ল মিলার তার টুইটে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত, কোভ্যাক্সের আওতায় এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ এশিয়ার ১৮টি দেশকে এক কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করে। এছাড়া বিশ্বের আরো ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে এক কোটি ৪০ লাখ টিকা দেবে সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।