শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশকে গ্রাস করতে চায় বাইরের শক্তি - ইসলামী আন্দোলন

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 03 জুন 2025, 12:54 দুপুর • 264 বার পঠিত
বাংলাদেশকে গ্রাস করতে চায় বাইরের শক্তি - ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়। তাদের কাছে অধ্যাপক মুহাম্মদ ইউনূস গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। যত দ্রুত তিনি দায়িত্ব ছাড়বেন, ততটাই তাদের স্বস্তির পরিবেশ তৈরি হবে।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে সংকট আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে, তা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশও নিশ্চিত করতে হবে।”

সংস্কার প্রসঙ্গে গাজী আতাউর রহমান বলেন, “সংস্কারের বিষয়টি আগে স্পষ্টভাবে জাতির সামনে আনতে হবে। যদি সংস্কারের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তাহলে রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হয়ে উঠবে—এটাই আমাদের আশঙ্কা। এই আশঙ্কার কথা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।”