শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশকে আরো আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুন 2020, 11:06 দুপুর • 1,432 বার পঠিত
বাংলাদেশকে আরো আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরো ১৭ কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ তথ্য জানান।

মিলার বলেন, ইউএসএআইডি’র মাধ্যমে নতুন তহবিলের আওতায় ঢাকা শহরের সুবিধাবঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়াও শহরের কল্যাণপুর ও সাততলা বস্তি এলাকায় বসবাসকারী দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হবে।

এছাড়াও করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত বাজার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অর্থ ব্যয় হবে বলেও জানান তিনি।

এই তহবিলের আওতায় জনসমাজ পর্যবেক্ষণ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম উন্নত করা এবং এই রোগ বিষয়ে জনসচেতনতা এবং গুজব ও ভুল ধারণা দূর করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমগুলোর সহায়তা বাড়ানো হবে।