বাংলাদেশকে আরো ১৫ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 আগস্ট 2022, 09:17 সকাল
•
274 বার পঠিত
বাংলাদেশকে ফাইজারের আরো ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য।
এ চালানটি ছোট শিশুদের জন্য অনুদান হিসেবে দেওয়া টিকার দ্বিতীয় চালান।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
এদিকে দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরো ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে।
এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাসের টিকা যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া করোনা মোকাবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি।