শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশিদের মালয়েশিয়া অনুপ্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

অনলাইন নিউজ পোর্টাল • 21 সেপ্টেম্বর 2021, 07:36 বিকাল • 302 বার পঠিত
বাংলাদেশিদের মালয়েশিয়া অনুপ্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া। বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারবেন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন। মালয়েশিয়া হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার, ব্যবসায়ী, বিনিয়োগকারীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে কর্মীদের প্রবেশের ব্যাপারে কিছু বলা হয়নি। কেস বাই কেস বেসিসে মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেয়া হবে।