শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জানুয়ারী 2022, 01:59 দুপুর • 302 বার পঠিত
বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া

গতকাল সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক দ্বি-পক্ষীয় বৈঠক করেন। উক্ত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন ড্রোন টেকনোলজি ও জিও-স্পেশালাইজড ল্যাব স্থাপনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়া।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, উপসচিব মো. মনির হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রথম সচিব জিংইউন লি, দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা টেকনোলজি প্রতিষ্ঠান হোজাং সলিউশনস কোম্পানি লিমিটেডের প্রধান নিবার্হী সিউক লি. এবং আইসিটি বিভাগ ও এর অধীন সংস্থাগুলোর কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশে কোরিয়ান ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট ও অ্যাকোয়াকালচার বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পাইলট প্রকল্প বাস্তবাবায়নের কথাও জানানো হয়।