বাংলাদেশের পাঁচ ক্রিকেটার দল পেলো টি-টেনে
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 সেপ্টেম্বর 2022, 05:49 বিকাল
•
846 বার পঠিত
আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার দল পেলো টি-টেনে।বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দল নিশ্চিত ছিলো আগেই।আইকন ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছিলো বাংলা টাইগার্স।
গতকাল অনুষ্ঠিত হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার। তারা হলেন- মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী,তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান।
এবার প্লেয়ার্স ড্রাফট থেকে সোহান আর মৃত্যুঞ্জয়কেও দলকে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে টিম আবুধাবি।তাসকিন আহমেদকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নডেকান গ্ল্যাডিয়েটর্স।
অন্যদিকে বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ড্রাফটে ছিলেন কিন্তু দল পাননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। টি-টেন লিগের ষষ্ঠ আসর আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।