বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার
কেউ বলেন ১৮ কোটি। কেউ কিছু কম ও বেশি। কিন্তু বাংলাদেশের বর্তমান জনসংখ্যা আসলে কতো? বাংলাদেশের মানুষের সংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫১৬ জন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব
তথ্য উঠে এসেছে।
রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রকাশিত জনসংখ্যার মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। আর নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া হিজড়া মানুষ আছেন ১২ হাজার ৬২৯ জন।
২০০১ সালে ছিল বাংলাদেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে তা ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২। আর ১৯৮১ সালে ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন ছিল। ১৯৭৪ সালে অনুষ্ঠিত দেশের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।
এবারের শুমারির তথ্য অনুযায়ী দেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার কমছে। এবারের শুমারি অনুযায়ী তা বৃদ্ধির হার ১.২২ শতাংশ। ২০১১ সালে যা বৃদ্ধির হার ছিল ১.৪৬ শতাংশ, ২০০১ সালে ছিল ১.৫৮ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২.০১ শতাংশ, ১৯৮১ সালে ছিল ২.৮৪ শতাংশ। অর্থাৎ শুমারির শুরু থেকে এখন পর্যন্ত ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।