শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশীদের জন্য ইতালি ফ্লাইট চালু

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2020, 07:53 সকাল • 785 বার পঠিত
বাংলাদেশীদের জন্য ইতালি ফ্লাইট চালু

ইতালিতে অবস্থানের বৈধ কাগজ থাকা বাংলাদেশিদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে  দেশটি ।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের অনুরোধে, ইতালিতে অবস্থানের বৈধতা থাকা বাংলাদেশিদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যাদের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’

তাদের বিষয়টি ইতালিয়ান পুলিশ যাচাই করবে এবং তারপর তাদের ভিসা দেয়া হবে, বলেন মন্ত্রী।

আবদুল মোমেন জানান, ইতালির রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন যে তারা ত্বরান্বিতভাবে পুলিশের যাচাই শেষ করার চেষ্টা করবেন।

শুধুমাত্র যাদের ইতালিতে অবস্থানের বৈধ কাগজ আছে তাদের জন্য এ ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে ।‘ইতালি এখনও নিয়মিত ভিসা দেবে না।

আরো জানুন, বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করবে মালয়েশিয়া