শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশীদের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ২১জুন পর্যন্ত বহাল থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 01:12 দুপুর • 503 বার পঠিত
বাংলাদেশীদের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ২১জুন পর্যন্ত বহাল থাকবে

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২১ জুন পর্যন্ত। রোববার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। এই নিয়ে টানা চারবারের মতো ৩টি দেশের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইতালি।

এরআগে ৩০ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এপ্রিল মাসে  বাংলাদেশের সঙ্গে ইতালির বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন চলাচল বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি বিপাকে পড়েছেন।

জানা গেছে, বর্তমানে করোনা পরিস্থিতি ইতালিতে উন্নতির দিকে। তুলনামূলকভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও আগের চাইতে অনেক কমে গেছে। ফলে দেশটি নতুন করে যাতে করোনা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য কঠোর অবস্থান নিয়েছে।