বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 সেপ্টেম্বর 2023, 05:42 বিকাল
•
242 বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা চাই শান্তি ও স্থিতিশীলতা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো কারচুপি চাই না। আমরা চাই স্বচ্ছ ও সুন্দর নির্বাচন। সেখানে কেউ যদি সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেটিকে আমরা স্বাগত জানাই।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলো মাতবরি করলে তা সহ্য করা হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রক্সি ওয়্যার দেখতে চাই না। কারণ আমরা অত্যন্ত পরিষ্কার যে, আমরা সুন্দর একটি নির্বাচন করব।