শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে চায় তিন দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2020, 05:03 বিকাল • 221 বার পঠিত
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে চায় তিন দেশ

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে চায় তিনটি দেশ। এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে এমন প্রস্তাবনা পাঠিয়েছে চীন, তুরস্ক ও সৌদি আরব।

প্রত্যেক দেশই আলাদাভাবে প্রস্তাবনা পাঠিয়েছে।

প্রস্তাবনায় ঢাকার আশপাশে হাসপাতালের জন্য জমি চেয়েছে তিনটি দেশ। এর মধ্যে চীন বিভাগীয় শহর ও জেলা শহরেও যেতে রাজি আছে। কিন্তু তুরস্ক ও সৌদি আরব ঢাকার আশপাশে জমি চেয়েছে। তিনটি দেশই জমির নিশ্চয়তা চেয়েছে।

তিনটি দেশের প্রস্তাবনায় বলা হয়েছে, প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য বিদেশগামী মানুষের কথা বিবেচনা করেই বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। করোনার সময় দেশগুলোর পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অফিসের সূত্র জানায়, তিন দেশের হাসপাতাল করার প্রস্তাব নিয়েই এখন যাচাই-বাছাই করা হচ্ছে।

চীনের সিএমইসির প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে জায়গা না পেলেও দেশটির বিভাগ বা জেলা পর্যায়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চায় চীন। হাসপাতালে মোট ৫০ হাজার রোগীর শয্যা বা বেড হবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে হাসপাতাল করার আগ্রহ দেখিয়েছে সিএমইসি। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালের তুলনায় চীনের নির্মিত হাসপাতালে চিকিৎসা খরচ অনেক কম হবে বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়।