শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে ৭ মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে :দ্বোরাইস্বামী

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 03:33 দুপুর • 99 বার পঠিত
বাংলাদেশে ৭ মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে :দ্বোরাইস্বামী


বাংলাদেশকে সবচেয়ে বেশি করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেমশন চেকপোস্টে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

নিজ দেশে চার দিনের ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার প্রাপ্যতা নিয়ে সংকট রয়েছে। সরবাহের তুলনায় চাহিদা অনেক বেশি। সবাই মিলে টিকার প্রাপ্যতা ও সরবরাহ বাড়াতে কাজ করছে। আমরা যতগুলো দেশকে করোনাভাইরাসের টিকা দিয়েছি, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশে ৭ মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে।

দ্বোরাইস্বামী বলেন, বাংলাদেশে করোনার টিকার কার্যক্রম যেন চলমান থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউটা অনেক বড়। ভারতের অবস্থাও দিন দিন কঠিন হচ্ছে। আমরা সবাই একত্রে কাজ করছি। সবাই মিলে এই পরিস্থিতি থেকে বের হতে পারব।
 দুই দেশের সম্পর্ক সব সময় বিশেষ গুরুত্বের। বাংলাদেশের সঙ্গে যে আমরা যুক্ত, এর গুরুত্ব তুলে ধরার জন্যই করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন।