শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারতসহ একাধিক দেশের আর্থিক সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

মোহাম্মদ খাইরুল আমিন • 16 ফেব্রুয়ারি 2025, 03:31 দুপুর • 227 বার পঠিত
বাংলাদেশ-ভারতসহ একাধিক দেশের আর্থিক সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত এবং ইলন মাস্ক পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ (ডোজে) যুক্তরাষ্ট্রের ব্যয় সংকোচনের অংশ হিসেবে বিভিন্ন দেশের জন্য বরাদ্দ অর্থ বাতিলের ঘোষণা দিয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মার্কিন করদাতাদের অর্থ যেসব খাতে ব্যয় হওয়ার কথা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে।
 
প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বরাদ্দকৃত ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বাতিল করা হয়েছে। এছাড়া, ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য নির্ধারিত ২ কোটি ১০ লাখ ডলারের তহবিলও বাতিল করা হয়েছে।

অন্যান্য বাতিলকৃত তহবিলের মধ্যে রয়েছে— নেপালের জন্য ৩ কোটি ৯০ লাখ, মলদোভার জন্য ২ কোটি ২০ লাখ, সার্বিয়ার জন্য ১ কোটি ৪০ লাখ, মোজাম্বিকের জন্য ১ কোটি, কম্বোডিয়ার জন্য ২৩ লাখ, এবং মোজাম্বিকের জন্য ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।